মঙ্গলবার ২৮, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২৮, এপ্রিল ২০২৬ -- : -- --

নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পিএম

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ২২ এপ্রিল নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে ওই দিন বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত ছিল।

তবে জানা গেছে, নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন বিকাল ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময় অতিক্রম করায় কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে দেয়।

পরে এ বিষয়ে হাইকোর্টে আবেদন করা হলে আদালত তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন নির্বাচন কমিশনকে।

Link copied!