তানহা তাবাসসুম পালিয়া,নোয়াখালী
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পিএম
বুধবার ২২, এপ্রিল ২০২৬ -- : -- --
অনলাইন কুইজ প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান
১৭ রমজান (১৪৪৬ হিজরি) ঐতিহাসিক বদর দিবস। ইসলামের ইতিহাসে ঐতিহাসিক এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দ্বিতীয় হিজরির ১৭ই রমজান এ ঐতিহাসিক জিহাদে মুসলমানদের বিজয় রচিত হয়। এটি ছিলো ইসলামের ইতিহাসে সত্য ও মিথ্যার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক লড়াই। এই দিনে মহানবী (সা.)-এর নেতৃত্বে মাত্র ৩১৩ জন সাহাবী ১০০০ জনের কুরাইশ বাহিনীকে পরাজিত করেন। মহাগ্রন্থ আল-কুরআনে বদরের যুদ্ধকে ইয়াওমুল ফুরকান বা ফয়সালাকারী দিন হিসেবে অভিহিত করা হয়েছে। বদরযুদ্ধের মধ্য দিয়ে পবিত্র মক্কা বিজয়ের মাধ্যমে ইসলাম তথা মুসলমানদের বিজয়ের ধারা সূচিত হয়েছিল এবং পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্রক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিলো। ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী সরকারি কলেজ শাখা আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল-২০২৬) সকালে নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে কুইজ প্রতিযোগিতার প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। এতে প্রথম স্থান অর্জন করে একাদশ শ্রেণির ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী মোঃ আলী আকবর, দ্বিতীয় স্থান অর্জন করে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম খলিল, তৃতীয় স্থান অর্জন করে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ ফয়েজ আহমেদ।
কলেজ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল কাদের আল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম। এসময় কলেজ শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।