বুধবার ২২, এপ্রিল ২০২৬

বুধবার ২২, এপ্রিল ২০২৬ -- : -- --

ঢাকা মেডিকেল থেকে ভুয়া মেডিকেল শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১২:১৩ পিএম

ছবি । ক্যাম্পাস রিপোর্ট

ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের ছাত্রীদের কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপ সহ মনিকা আক্তার মিতু( ৩২) নামে এক ভুয়া মেডিকেল শিক্ষার্থীকে আটক করেছে শিক্ষার্থীরা। আইডিকার্ডে তার নাম ছিল নুপুর ইসলাম জান্নাত।

মঙ্গলবার (২১ এপ্রিল) আজ দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল ছাত্রীদের লেডিস কমনরুম থেকে তাকে আটক করে শিক্ষার্থীরা।

আটক ভুয়া শিক্ষার্থী জানান, আমাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি এলাকায়। আমার পিতার নাম মৃত মমিন আলী। বর্তমানে নবাবগঞ্জের লালবাগ পোস্তা হোসেন উদ্দিন খান প্রথম লেন রফিকুল ইসলাম খোকনের সঙ্গে থাকা হয়। আমি এসএসসি পাশ করার পর আর পড়াশুনা করেননি। আমার ইচ্ছা ছিল চিকিৎসক হবার, তাই এক মাস যাবৎ মেডিকেল কলেজে ঘোরা ফেরা করি। 


তিনি আরও জানান, আমার আসল নাম মনিকা আক্তার মিতু। তবে সবাই নুপুর ইসলাম জান্নাত বলে ডাকে আমাকে। আমি এই আইডি কার্ড নীলক্ষেত থেকে বানিয়ে নাম দিয়েছে নুপুর ইসলাম জান্নাত। এ ছাড়া আমি মোবাইলে টিকটক করি। 

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেডিকেল কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান। এই ভুয়া শিক্ষার্থী গত এক মাস ধরে কলেজ ছাত্রীদের কমনরুমে আসা যাওয়া করে। আজকে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে কথায় গড়মিল ও সঠিক উত্তর দিতে না পারায়। পরে বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়।

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ রেজাউল করিম জানান, কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে মেডিকেল কলেজে আসি। এরপর ওই ভুয়া শিক্ষার্থীকে আমাদের হেফজতে নেই। তার কাছ থেকে একটি এ্যাপ্রোন, একটি স্টেথোস্কোপ ও কলেজের আইডিকার্ড উদ্ধার করি।তাকে থানায় নিয়ে যাচ্ছি তার বিরুদ্ধে আইনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!