প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৪ এএম
তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস) এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দেশপত্র পত্রিকার আজিজুল ইসলাম যুবরাজ সভাপতি এবং কাল প্রকাশ এর জান্নাতুন নেছা বুশরা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। আগামী এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।
বুধবার (১৫ এপ্রিল) তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টামণ্ডলী এ কমিটির অনুমোদন দেন।
তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি দীর্ঘদিন ধরে কলেজের শিক্ষার্থীদের মধ্যে সাংবাদিকতা চর্চা, প্রশিক্ষণ এবং গণমাধ্যম সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সংগঠন সূত্রে জানা যায়, জুলাই মাসে গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের সাংগঠনিক অস্থিরতা এবং পূর্ববর্তী কমিটিতে বৈষম্যের অভিযোগে ক্ষতিগ্রস্ত সদস্যদের সমন্বয়ে তিন মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ওই কমিটির মেয়াদ শেষ হলে উপদেষ্টামণ্ডলীর পরামর্শ ও সিদ্ধান্ত অনুযায়ী নতুন এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাকিবুল হাসান (একাত্তর টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নিয়াজ করিম রাকিব (সংবাদ টিভি), অর্থ সম্পাদক মোঃ রাকিব হাসান (আজকের পেপার), দপ্তর সম্পাদক মোঃ তুহিন ইসলাম রাতুল (দৈনিক প্রলয়), সহ-দপ্তর সম্পাদক তাসনিম রহমান (এনবিবি) এবং প্রচার সম্পাদক আতিকুল ইসলাম (ডেইলি নোট ২৪)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন এহসানুল ইসলাম ইমন (জয়যাত্রা), ফারজানা সুলতানা সামিয়া (ভোরের জানালা) এবং মেহেদী হাসান শ্রাবণ (বায়ান্নর কণ্ঠ)।
নবগঠিত এই কার্যনির্বাহী কমিটি সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
