বুধবার ২২, এপ্রিল ২০২৬

বুধবার ২২, এপ্রিল ২০২৬ -- : -- --

সন্তান প্রসব করতে গিয়ে প্রাণ হারালেন নোসকের মেধাবী শিক্ষার্থী আনিকা

তানহা তাবাসসুম পালিয়া,নোয়াখালী

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পিএম

আনিকা ভৌমিক

সন্তান প্রসব করতে গিয়ে প্রাণ হারালেন নোয়াখালী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অনার্স ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী প্রসূতি আনিকা ভৌমিক।  

আজ মঙ্গলবার (২১ এপ্রিল-২০২৬) দুপুরে নোয়াখালীর মাইজদীতে অবস্থিত এ্যাপোলো হসপিটালে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুবরণকারী আনিকা ভৌমিকের বাকি মেডিক্যাল প্রসেস সম্পন্ন করার জন্য তার  মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে বলে জানা গেছে। 

নিহত শিক্ষার্থী আনিকা ভৌমিকের বাড়ি নোয়াখালীর পাশ্ববর্তী লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। মেডিকেল কার্যক্রম সম্পন্ন হওয়ার পর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে সনাতনী ধর্মীয় আনুষ্ঠানিকতায় সৎকার করা হবে বলে জানা গেছে।  

এদিকে নোসকের মেধাবী শিক্ষার্থী আনিকা ভৌমিকের অকাল মৃত্যুতে তার পরিবার আত্মীয়স্বজন ও সহপাঠীরা শোকে স্তব্ধ হয়ে গেছে।

Link copied!