প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০১:০৭ এএম
শিক্ষাঙ্গনসহ দেশব্যাপী বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে জিয়া মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।
মিছিলে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে ছিল— "জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠো আরেকবার", "শিক্ষা আর সন্ত্রাস একসাথে চলে না", "সিটি কলেজে হামলা কেন, প্রশাসন জবাব চাই", "সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও"সহ আরও নানা স্লোগান।
বিক্ষোভে উপস্থিত ছিলেন শাখা শিবিরের সভাপতি ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন, অফিস সম্পাদক হাসিবুর রহমান এবং সাংস্কৃতিক সম্পাদক ওয়ায়েস কুরুনীসহ শতাধিক নেতাকর্মী।
শাখা শিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, আজকে আমরা একটি সংকটয় মুহূর্তে এসে দাড়িয়েছি। আমরা লক্ষয় করেছি ৫ আগস্ট পরবর্তী সময়ে একটি দল দেশকে নিজের পৈতৃক সম্পতি মনে করে হত্যা, গুম খুন চাঁদাবাজি শুরু করেছে। আমরা আরো দেখেছি আমাদের অনেক ভইকে হত্যা করা হয়েছে এমনকি তাদের দলের অন্তকোন্দলে অনেকেই মৃত্যুবরণ করেছে। অনেক মা-বোনকে ধর্ষণ করা হয়েছে। ঢাকার একটি কলেজে মাদক নিয়ে আধিপত্য বিস্তার করতে গিয়ে একজন সাধারণ ছাত্রকে হত্যা করা হয়েছে।
তিনি আরো বলেন, সর্বশেষ আমরা দেখেছি আজকে চট্টগ্রামে প্রকাশ্য রামদা দিয়ে কুপিয়ে আমার ভাইয়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দিয়েছে। যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানাই। এই সন্ত্রাস আমরা আর সহ্য করবো না। যদি সতর্ক না হয় তাহলে ছাত্রশিবির সন্ত্রাসী ছাত্রদলকে এদেশ থেকে উৎখাত করবে। আমরা আপনাদের একসাথে সুন্দর, সমৃদ্ধ ও সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানাই।
