বুধবার ২২, এপ্রিল ২০২৬

বুধবার ২২, এপ্রিল ২০২৬ -- : -- --

কুমিল্লা বোর্ডে প্রথম দিনেই অনুপস্থিত প্রায় দেড় হাজার

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১২:২৪ এএম

কুমিল্লা শিক্ষা বোর্ড

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-এর অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্রে ১ হাজার ৪২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবীর উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বোর্ডের অধীন ছয় জেলায় প্রথম দিনের বাংলা প্রথম পত্রে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৭ হাজার ৪৮১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ১৬ হাজার ৫৬ জন।

বোর্ড সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে কুমিল্লা জেলায় ৫৫৫ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১৭৭ জন, চাঁদপুর জেলায় ২০৭ জন, ফেনী জেলায় ৯৮ জন, নোয়াখালী জেলায় ২৭৭ জন এবং লক্ষ্মীপুর জেলায় ১১১ জন।

উল্লেখ্য, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলায় ২৭৭টি পরীক্ষা কেন্দ্রে ১ হাজার ৮২২টি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১ লাখ ৪৭ হাজার ১২ জন পরীক্ষার্থী চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছে।

Link copied!