মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

রায়পুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, ছাত্রদলের উপহার বিতরণ

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৮ এএম

ফাইল ফটো

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের জন্য ছিল বিশেষ আয়োজন ও শুভকামনা।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। ১০ নম্বর রায়পুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার ফাইল, কলম, স্কেল এবং দিকনির্দেশনামূলক লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রায়পুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল নোমান রিফাত। তিনি বলেন,

"তোমরাই আগামীর বাংলাদেশের মূল চালিকাশক্তি। মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই তোমরা নিজেদের এবং এই বিদ্যালয়ের সুনাম উজ্জ্বল করবে।"

এছাড়াও বক্তব্য দেন ১০ নম্বর রায়পুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান শিহাব এবং সাধারণ সম্পাদক সুমন ইসলাম সায়েম। তারা শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মনোযোগ সহকারে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান।

শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে পরীক্ষার্থীদের সর্বাঙ্গীন সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Link copied!