প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৪ এএম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যুব রেড ক্রিসেন্ট (আরসিওয়াই)-এর যৌথ উদ্যোগে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল (১৮ এপ্রিল ২০২৬) শনিবার শেষ হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট রুমি ভবনে সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিরেক্টর (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) সায়মা ফেরদৌসী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষক মোমিনুল হক ও মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠান সঞ্চালন করেন সুব্রত কুমার সিংহ এবং নাগিব আল ফাইয়াস। ৭০ জন স্বেচ্ছাসেবক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
