মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

যবিপ্রবির ভারপ্রাপ্ত প্রক্টর হলেন ড. হামিদুর রহমান

ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পিএম

সহযোগী অধ্যাপক ড. মোঃ হামিদুর রহমান। ফাইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ হামিদুর রহমান।

সোমবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মোঃ জালাল উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ড. মোঃ হামিদুর রহমানকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মোঃ হামিদুর রহমান বলেন, “প্রক্টর হিসেবে আমার মূল লক্ষ্য হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা। প্রশাসনের দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় অর্পিত এই দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করতে চাই । এছাড়াও যেকোনো সমস্যার সুষ্ঠু সমাধানে প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করতে চাই।বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা ও মানোন্নয়নে আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

Link copied!