ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৮ এএম
সোমবার ২০, এপ্রিল ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-তে নতুন উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় সভায় ছাত্ররাজনীতি ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শরীফ হোসেন গ্যালারিতে অনুষ্ঠিত পূর্বনির্ধারিত এ সভায় দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
জানা যায়, সভায় বক্তব্য দেওয়ার সময় এক ছাত্রদলপন্থী শিক্ষার্থীর বক্তব্য দীর্ঘায়িত হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ আপত্তি জানায়। পাল্টা হিসেবে ছাত্রদলপন্থী শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উপাচার্য সভা শেষ না করেই স্থান ত্যাগ করেন।
পরে ছাত্রদলপন্থী শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এ সময় তারা ‘ভিসি স্যারের অপমান সইবো না’ ও ‘ক্যাম্পাসে মববাজি চলবে না’—এমন স্লোগান দেন। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের একটি অংশও একই স্থানে অবস্থান নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে। ফলে পুরো ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
ছাত্রদলপন্থী শিক্ষার্থীদের অভিযোগ, সভায় তাদের কথা বলার সময় বাধা দেওয়া হয়েছে এবং পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। তারা দ্রুত ঘটনার বিচার দাবি করে, অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দেন।
অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা বলেন, একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে সভার পরিবেশ নষ্ট করেছে। তারা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ রাখার পূর্বের সিদ্ধান্ত বহাল রাখার বিষয়ে উপাচার্য আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ক্যাম্পাসে সকল ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ। রাজনৈতিক ব্যানারে কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। তিনি আরও জানান, ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে এবং যেকোনো বিশৃঙ্খল আচরণের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ১০৩তম রিজেন্ট বোর্ড সভায় যবিপ্রবিতে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেওয়া