মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

গোবিপ্রবিতে ‘গবেষণা সংকলন-২০২৬’ এর মোড়ক উন্মোচন

আব্দুল্লাহ আর রাফি,গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪০ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-তে রিসার্চ সেন্টারের উদ্যোগে প্রকাশিত ‘গবেষণা সংকলন-২০২৬’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেল ৩টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার দপ্তরে এই সংকলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রকাশিত সংকলনটিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রকাশিত মোট ৩৩০টি গবেষণা প্রবন্ধের সারসংক্ষেপ স্থান পেয়েছে। এর মধ্যে অধিকাংশই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইনডেক্স জার্নালে প্রকাশিত হয়েছে।

মোড়ক উন্মোচনকালে উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি প্রথম গবেষণা সংকলন প্রকাশের উদ্যোগ, যা গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. দিপংকর কুমার, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. সোলায়মান হোসাইন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন রবি উল্লাহ, রিসার্চ সেন্টারের পরিচালক ড. শামসুল আরেফিন, সহযোগী পরিচালক ড. মো. বশির উদ্দিন ও ড. মো. আসলামসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।

Link copied!