নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ এএম
মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল-এর সঙ্গে তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) ইরাসমাস চুক্তির আওতায় উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপাচার্য বলেন, আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক কার্যক্রম বিনিময় নোবিপ্রবির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা বৈশ্বিক মানের জ্ঞান ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। তিনি ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, তুরস্কের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দের এই সফর পারস্পরিক জ্ঞান বিনিময় এবং যৌথ গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, তুরস্কের Istanbul Gedik University, Karabuk University এবং Alanya Alaaddin Keykubat University-এর বিভিন্ন বিভাগের অধ্যাপকরা এই প্রতিনিধিদলে অংশগ্রহণ করেন। তারা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ও স্পোর্টস সায়েন্স বিষয়ে কাজ করছেন।