মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

পোরশায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পিএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

নওগাঁর পোরশায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেসের আয়োজন করা হয়।

২০২৫-২০২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি নওগাঁর উপপরিচালক মোছা. হোমায়রা মন্ডল। বিশেষ অতিথি ছিলেন পার্টনার রাজশাহী অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. আব্দুল লতিফ। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ।

কংগ্রেসে বক্তারা খাদ্যশস্যে কীটনাশকের ব্যবহার কমিয়ে বিকল্প বালাইনাশক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের কৃষকরা অংশগ্রহণ করেন।

Link copied!