প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গ্রীন ফোরামের কার্যনির্বাহী কমিটি-২০২৬ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।
সোমবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের সভাকক্ষে সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মামুন আল রশীদ এবং অধ্যাপক ড. আব্দুল বারী।
সেক্রেটারি অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, 'মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তা আন্তরিকতার সাথে পালনে চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক কল্যাণে কাজ করতে চাই। সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য। আল্লাহ-তা'আলা আমাদের সঠিক পথে পরিচালিত ও দায়িত্ব পালনকে সহজ করে দেবেন ইনশাআল্লাহ।'
