মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পিএম

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন

সরকার ঘোষিত ২০২৬–২০৩০ সময়কালের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূইয়া এবং প্রশাসনিক কর্মকর্তা মোঃ আশিকুর রহমান ভূঁঞা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক (অব.); ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী; ট্রাস্টের সদস্য-সচিব ড. মোহাম্মদ নুরুল আবছার; ট্রেজারার প্রফেসর ড. এম. নুরুল ইসলাম; ট্রাস্ট সদস্য ডা. অং চালু, মোহাম্মদ ইসলাম ও এম. আবদুর রহিম; ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. খোরশেদ আলী এবং ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলামসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী পর্ব শেষে অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

অতিথিরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
তারা আরও বলেন, সরকারের এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যায় উদ্বুদ্ধ হতে হবে।

Link copied!