প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পিএম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামী ২৪ এপ্রিল ২০২৬ তারিখ শুক্রবার সকাল ৭টা থেকে ২৫ এপ্রিল ২০২৬ তারিখ শনিবার সকাল ৭টা পর্যন্ত মোট ২৪ ঘন্টা সাভার, নবীনগর-আশুলিয়া এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই এলাকার অন্তর্ভূক্ত হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
উল্লেখ্য, গতকাল ২০ এপ্রিল ২০২৬ তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকরে সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিক দুুঃখ প্রকাশ করেছে।
