সোমবার ২০, এপ্রিল ২০২৬

সোমবার ২০, এপ্রিল ২০২৬ -- : -- --

ভোলাহাটে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পিএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

নয়া উপজেলা সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. সানাউল মোর্শেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন কুমার পাল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. হারুনর রশিদসহ স্থানীয় শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় আলোচনার পর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দ্রুত অংশগ্রহণকারীদের নাম নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়।

১২ থেকে ১৪ বছর বয়সী বালক ও বালিকাদের জন্য নির্ধারিত ৮টি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ থাকবে। এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ এপ্রিল ২০২৬।

Link copied!