সোমবার ২০, এপ্রিল ২০২৬

সোমবার ২০, এপ্রিল ২০২৬ -- : -- --

ঢাবি বিজয় একাত্তর হলের ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পিএম

পুরস্কার বিতরণ করেন প্রো-ভাইস চ্যান্সেলর ড. সায়মা হক বিদিশা

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বিজয় একাত্তর হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মো. ইমতিয়াজ আহমেদ এবং বাংলা বিভাগের শিক্ষার্থী আহসান মন্ডল। এ প্রতিযোগিতায় আইন বিভাগের শিক্ষার্থী মো. সোলায়মান হোসেন রবি রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেন।

প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা।

বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, অ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া এবং ডাকসু’র ক্রীড়া সম্পাদক আরমান হোসেনসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, হল সংসদের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

Link copied!