সোমবার ২০, এপ্রিল ২০২৬

সোমবার ২০, এপ্রিল ২০২৬ -- : -- --

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে বিদেশি অস্ত্রসহ আটক-১

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পিএম

বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ একাধিক মামলার আসামি সোলেমান আটক

কুমিল্লা সদর দক্ষিণের দুর্গাপুর এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ভোরে সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ সোলেমান (স্থানীয় বাসিন্দা) নামে এক যুবককে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। তিনি ওই এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতার সোলেমানের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ৮টি মামলা বিচারাধীন রয়েছে। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোলেমানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ৩০ পিস ইয়াবা, পুলিশের ওয়াকিটকি, হ্যান্ডকাফ, ফিল্ড ক্যাপ এবং একটি চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সোলেমানের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Link copied!