সোমবার ২০, এপ্রিল ২০২৬

সোমবার ২০, এপ্রিল ২০২৬ -- : -- --

জাতীয় কারাতে প্রতিযোগিতায় রৌপ্য পদক পেল ঢাবির তাইম হাওলাদার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী তাইম হাওলাদার

৩০ তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী তাইম হাওলাদার ৫০ কেজি ওজন শ্রেণিতে এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ৬৮ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য পদক অর্জন করেছেন।

গত ১৬-১৮ এপ্রিল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান টিম ম্যানেজার এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের উপ পরিচালক নয়না চৌধুরী প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

Link copied!