প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৩ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী রেহেনা আক্তার এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ফারজানা সুলতানা ঐশি যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন। পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বাবলী আক্তার মনা রানার্স-আপ হয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, যিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আলেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, অ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ এবং ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, হল সংসদের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চর্চা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে সংশ্লিষ্টরা জানান।

