রবিবার ১৯, এপ্রিল ২০২৬

রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --

নিটার ল্যাঙ্গুয়েজ ক্লাবের ঈদ ম্যাগাজিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২১ পিএম

ক্লাব প্রতিনিধিদের কাছ থেকে ম্যাগাজিন গ্রহণ করছেন পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা।

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ নিটার ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে ‘ঈদ রিফ্লেকশন ২০২৬’ শীর্ষক একটি ম্যাগাজিন উন্মোচন করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল, ২০২৬) সকালে প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ম্যাগাজিনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এ সময় ক্লাবের প্রতিনিধিরা ম্যাগাজিনটি নিটারের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানার হাতে তুলে দেন।

ম্যাগাজিনটি গ্রহণ করে পরিচালক ক্লাবের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, “নিটার ল্যাঙ্গুয়েজ ক্লাব অত্যন্ত পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে, এই উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়।” তিনি এ ধরনের সৃজনশীল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

‘ঈদ রিফ্লেকশন ২০২৬’ ম্যাগাজিনে ক্লাবের সদস্যরা ঈদ উদযাপনকে ঘিরে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভূতি ও স্মৃতিচারণ তুলে ধরেছেন। পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তসহ বিভিন্ন আবেগঘন গল্পে সমৃদ্ধ এই সংকলন পাঠকদের ঈদের চেনা আবহে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছে।

উল্লেখ্য, ম্যাগাজিনটির মিডিয়া পার্টনার হিসেবে কাজ করেছে নিটার সাংবাদিক সমিতি (নিসাস), যারা এ উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেছে।

Link copied!