প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১০:১২ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আব্দুল আলিম আরিফ এবং সেক্রেটারি হিসেবে ইব্রাহিম খলিল মনোনীত হয়েছেন।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে সংগঠনটির সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয় বলে একাধিক সূত্রে জানা গেছে।
জানা যায়, নবনির্বাচিত সভাপতি আব্দুল আলিম আরিফ বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে নবনিযুক্ত সেক্রেটারি ইব্রাহিম খলিল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসীম বিল্লাহ শাহেদী, সাবেক জবি শিবির সভাপতি ফয়সাল আমিন, ইকবাল হোসেন ও আসাদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
