সোমবার ২০, এপ্রিল ২০২৬

সোমবার ২০, এপ্রিল ২০২৬ -- : -- --

রামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পিএম

দোয়া মাহফিল

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লামনগর একাডেমী-তে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আবু তাহের চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমিনুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম মজুমদার, ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন জসী, ‘আমার দেশ’ পত্রিকার সাংবাদিক মাসুদ রানা মনি, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম সেলিম ও আব্দুল মন্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরে প্রতিষ্ঠানটি থেকে ৫৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। দীর্ঘদিন ধরে ফলাফলের দিক থেকে প্রতিষ্ঠানটি উপজেলার শীর্ষস্থান ধরে রেখেছে।

আলোচনা পর্ব শেষে লক্ষীধরপাড়া কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইকবাল হোসেন দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করা হয়।

Link copied!