রবিবার ১৯, এপ্রিল ২০২৬

রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --

লিডিং ইউনিভার্সিটিতে তিনদিনের বিতর্ক উৎসব সম্পন্ন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পিএম

লিডিং ইউনিভার্সিটিতে এলইউডিসি ডিভিশনাল ডিবেট ফেস্ট ২০২৬

সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে তিনদিনব্যাপী আয়োজিত “ব্রেভ এজ্যুকেশন প্রেজেন্টস ৩য় এলইউডিসি ডিভিশনাল ডিবেট ফেস্ট ২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে। আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজ পর্যায়ের বিতার্কিকদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। তারা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লিডিং ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাব ‘অনুস্বর’। রানার-আপ হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সাস্ট ডিবেটিং সোসাইটি’। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন শামস আবিরুজ্জামান শিয়াম। তার দলের সদস্য ছিলেন সাদিয়া রহমান অনু ও সৈকত দাস। স্কুল-কলেজ পর্যায়ে বিজয়ী হয় এমসি কলেজ।

আয়োজনে সিলেট বিভাগের ১৬টি বিশ্ববিদ্যালয় দল ও ১২টি স্কুল-কলেজ দল অংশগ্রহণ করে। বক্তারা বলেন, বিতর্ক শিক্ষার্থীদের যুক্তিবোধ, মেধা এবং যোগাযোগ দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে সহায়ক ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্রেভ এজ্যুকেশনের পৃষ্ঠপোষকতায় এ আয়োজন সম্পন্ন হয়।

Link copied!