রবিবার ১৯, এপ্রিল ২০২৬

রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --

সাতক্ষীরায় পৌনে দুই লাখের অধিক শিশু পাবে হামের টিকা

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২১ পিএম

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

সাতক্ষীরা জেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ের প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

প্রেসব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম। এতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, ডা. ইসরাত জাহান সুমনা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর সার্ভিলেন্স অ্যান্ড ইমিউনাইজেশন অফিসার ডা. রাশেদউদ্দীন মৃধা এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহমুদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও অংশ নেন।

সভায় জানানো হয়, জেলায় ৭৭টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় মোট ২ হাজার ৪১৭টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হাম ও রুবেলার টিকা প্রদান করা হবে। সোমবার থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন মোট ১১ কর্মদিবসব্যাপী চলবে।

স্বাস্থ্য বিভাগ আশা করছে, এ কর্মসূচির মাধ্যমে জেলার শিশুদের মধ্যে হাম ও রুবেলা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং রোগ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।

Link copied!