শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

এই বৈশ্বিক স্বীকৃতি গণতন্ত্রের বিজয়: মাহদী আমিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পিএম

সংগৃহীত ছবি

বিশ্বখ্যাত সাময়িকী Time Magazine-এর ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর অন্তর্ভুক্তিকে ঐতিহাসিক ও গৌরবময় অর্জন হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বৃহস্পতিবার এক বার্তায় তিনি বলেন, ‘এই সম্মাননা বাংলাদেশের প্রতিটি নাগরিকের, যারা বিশ্বাস করে গণতন্ত্র অপরাজিত। জনতার শক্তি কখনো হার মানে না। আজকের এই বৈশ্বিক স্বীকৃতি গণতন্ত্রের বিজয়, জনতার বিজয়, বাংলাদেশের বিজয়।’

উপদেষ্টা জানান, টাইম ম্যাগাজিনের “১০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অব ২০২৬” তালিকায় স্থান পাওয়ার মাধ্যমে তারেক রহমান-এর নেতৃত্ব, সাহসিকতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে।

তিনি আরও বলেন, একটি কঠিন সময়ে গণতন্ত্র সংকুচিত হয়ে পড়লে এবং মানুষের মৌলিক অধিকার সীমিত থাকলেও তারেক রহমান দৃঢ়তা ও অটল বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে আসেন। তিনি শুধু নেতৃত্বই দেননি, বরং মানুষের কণ্ঠস্বরকে শক্তিশালী করেছেন এবং নির্যাতিতদের পক্ষে কথা বলেছেন।

উপদেষ্টা দাবি করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তার ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে সরকার কাজ করে যাচ্ছে এবং স্বল্প সময়ের মধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে অগ্রগতি হয়েছে।

শেষে জাতীয় স্বার্থে ঐক্যের ওপর গুরুত্বারোপ করে মাহদী আমিন বলেন, বিভাজন নয়, বরং দৃঢ় জাতীয় ঐক্যই দেশকে সামনে এগিয়ে নিতে পারে।

Link copied!