প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৯ এএম
লক্ষ্মীপুরের রায়পুরে বিএসটিআই অনুমোদনহীন মিষ্টি বিক্রি এবং ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা নেতৃত্ব দেন। এ সময় বিএসটিআই-এর প্রতিনিধি দল এবং রায়পুর থানা পুলিশ তাকে সহযোগিতা করে।
আদালত সূত্রে জানা যায়, বাজার তদারকি জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে মিষ্টির দোকানিদের বিরুদ্ধে এবং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর কারণে চালকদের বিরুদ্ধে মোট ৯টি মামলায় অর্থদণ্ড আরোপ করা হয়।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
