প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১১:৫৯ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের ছয় মাস মেয়াদি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংগঠনের সভাপতি মোহাম্মদ রাজীব ও সাধারণ সম্পাদক শাহিন ইয়াসারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সানিক মিয়া, মো. আল রাহিম ও মো. জুয়েল মিয়া। সহ-সভাপতি পদে রয়েছেন পূজা দাস, মাহমুদুল হাসান হৃদয়, মো. ডালিম মজুমদার, ইভানুর মীম, মো. আতিকুর রহমান, ফয়সাল ও মো. সাগর হোসেন।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জান্নাতুল ফেরদৌস অমি, জাকিয়া সুলতানা চাঁদনী, জুনায়েদ মিয়া, মারিয়া কিবতিয়া ও আবিদ আহমেদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বায়েজিদ হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মামুনুর রশীদ, এস আই সজীব, মো. কাউসার আলম, মাহমুদুল হাসান শাকের, মাহদুজ্জামান ইপেল, মাসুমা আক্তার মিতু ও মো. নবাব।
এছাড়া সম্পাদকমণ্ডলীতে রয়েছেন আলী আকবর শুভ, মহিবুর আফি, মাইমুনা আক্তার পরশমণি, মো. ফেরদৌস আহমেদ ও লামিয়া আক্তার পপি। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আহম্মেদ হোসেন রায়হান এবং উপ-প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন নাদিয়া ইসলাম নাবিলা ও হৃদয় দেবনাথ। দপ্তর সম্পাদক মনিরুজ্জামান খান রানা এবং উপ-দপ্তর সম্পাদক ইবনুল আরাবী ও সাবরিনা আতিকা জিদনী।
অর্থ সম্পাদক ও উপ-অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাকিব খান, শফিউল ইসলাম তিয়াস ও তাহমিদ তাজওয়ার। পাঠাগার সম্পাদক ও উপ-পাঠাগার সম্পাদক পদে রয়েছেন মো. সোহেল ভূঁইয়া, উশ্লিন তাবাসসুম প্রমি ও ফয়সাল হৃদয়।
নারী বিষয়ক সম্পাদক ও উপ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসফিয়া তাহসিন পৃথা, নূর নাহার নূর, জারিন তাসনিম তুবা, নাদিয়া আফরিন শোভা, মহুয়া আক্তার জেসি ও সেলিনা পারভীন মিম। ধর্ম বিষয়ক সম্পাদক ও উপ-সম্পাদক পদে রয়েছেন মুকুল ইসলাম, তানভীর আহমেদ হিমেল ও রাজিয়া সুলতানা লুৎফা।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং উপ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেলোয়ার হোসেন, আল শাহরিয়ার ইমন, মো. সোহাগ মিয়া, আকরাম চৌধুরী ও মো. জাহিদুল ইসলাম। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপ-সম্পাদক হিসেবে রয়েছেন মো. রিফাত আলী, আজিজুর রহমান ইমন ও মো. সিব্বির মিয়া।
আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও উপ-সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন বি এম ফয়সাল, সিফাত, মাহমুদুল হাসান তামিম, মো. তাজুল ইসলাম, রাফিকা সুলতানা, আফিফা তাসমিয়া খান ও মহসিনা খানম। সাহিত্য বিষয়ক সম্পাদক ও সদস্য হিসেবে রয়েছেন ইয়ামিম হাসান, রাফিকা সুলতানা ও খালেদ হোসেন শাওন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বিশ্বজিৎ দে, কবির হোসেন সম্রাট, ইন্দ্রজিৎ দে, সারোয়ার হোসেন অপূর্ব, আরাফাত সানি, আঁখি রানী দাস, ইমরান খান জিহাদ, মেহেদী হাসান রাব্বি, রিয়াদ মিয়া, রৌদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, সমুদ্র দাস, মতিউর রহমান আসিফ, জিহাদুল ইসলাম, নুসরাত জাহান জেসি ও মোহাম্মদ আলী।
কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রাজীব বলেন, " নতুন কমিটির সবাইকে আন্তরিক অভিনন্দন। আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবো।শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করবো। ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে সাংগাঠনিক কাজগুলো আরও গতিশীল করবো ইনশাআল্লাহ।"
