সোমবার ২০, এপ্রিল ২০২৬

সোমবার ২০, এপ্রিল ২০২৬ -- : -- --

রামগড়ে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৮ এএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

খাগড়াছড়ির রামগড় উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে তানভীর হোসেন (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) বিকেল প্রায় ৩টার দিকে উপজেলার বলিপাড়া এলাকায় নানার বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তানভীর তার পরিবারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরের কোনো একসময় পরিবারের অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়। স্বজনরা দ্রুত তাকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তানভীর হোসেন রামগড় সদর ইউনিয়ন পরিষদ এলাকার আরিফ হোসেনের ছেলে বলে জানা গেছে। নিহতের স্বজন আবদুর রহিম জানান, “দুপুরের পর কোনো একসময় শিশুটি কখন পুকুরে পড়ে গেছে কেউ বুঝতে পারেনি। পরে খুঁজতে গিয়ে তাকে পাওয়া যায়।”

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলম জানান, হাসপাতালে আনা শিশুটির মরদেহ শনাক্ত করা হয়েছে এবং ঘটনাটি তদন্তে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তীতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Link copied!