প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পিএম
দেশে টেকনিক্যাল শিক্ষার পরিসর বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একইসঙ্গে উচ্চশিক্ষা খাতে গবেষণার প্রসার ও নতুন জ্ঞান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ প্রসঙ্গে অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান বলেন,“টেকনিক্যাল শিক্ষা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। গবেষণার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান দায়িত্ব নতুন জ্ঞান সৃষ্টি করা। এজন্য তিনি গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি এবং সরকার-বেসরকারি অংশীদারিত্ব জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও শিক্ষার্থীদের কেবল ভালো ফলাফল নয়, শক্তিশালী শিক্ষাগত ভিত্তি ও দক্ষতা অর্জনের দিকে মনোযোগ দিতে হবে। তাহলেই একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠন সম্ভব হবে বলে অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান অভিমত ব্যক্ত করেন।”
