বৃহস্পতিবার ০২, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ০২, এপ্রিল ২০২৬ -- : -- --

রোমানিয়া সরকারের ফুল-ফ্রি স্কলারশিপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০১:২১ এএম

ফাইল ফটো

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় সুযোগ নিয়ে এসেছে রোমানিয়া সরকার। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য পূর্ণ অর্থায়িত (ফুল-ফ্রি) স্কলারশিপ দিচ্ছে দেশটি। বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।

রোমানিয়ার শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রতিবছর এ স্কলারশিপ দেওয়া হয়। সাধারণত জুলাই মাসে ফলাফল প্রকাশ করা হয়ে থাকে।

এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হবে। পাশাপাশি আবাসনের ব্যবস্থাও সরকারিভাবে করা হবে। শিক্ষার্থীরা মাসিক ভাতাও পাবেন, যা তাদের জীবনযাত্রার খরচ বহনে সহায়ক হবে।

রোমানিয়ার বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইউনিভার্সিটি অব বুখারেস্ট, বুখারেস্ট ইউনিভার্সিটি অব ইকোনমিক স্টাডিজ, বাবেস-বলিয়াই ইউনিভার্সিটি, আলেকজান্দ্রু আইওয়ান কুজা ইউনিভার্সিটি, ওয়েস্ট ইউনিভার্সিটি অব তিমিশোআরা, ইউনিভার্সিটি পলিটেকনিক অব বুখারেস্ট এবং টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ঘিওরঘি আসাচি ইয়াস।

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া বর্তমানে দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি দেশ হিসেবে পরিচিত। কৃষি, শিল্প ও উৎপাদন খাতে সমৃদ্ধ দেশটি উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।

সুযোগ-সুবিধা

এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা পাবেন—

সম্পূর্ণ টিউশন ফি মওকুফ

বিনামূল্যে আবাসন

মাসিক ভাতা

নিবন্ধন ফি বহন

 বৃত্তির মেয়াদ

স্নাতক: ৩ থেকে ৬ বছর

স্নাতকোত্তর: ১.৫ থেকে ২ বছর

পিএইচডি: ৩ থেকে ৪ বছর

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের জন্য প্রয়োজন হবে—

শিক্ষা সনদ ও ট্রান্সক্রিপ্ট

জন্মনিবন্ধন বা বার্থ সার্টিফিকেট

পাসপোর্টের বায়োগ্রাফিক পেজ

মেডিকেল সার্টিফিকেট

ইউরোপাস ফরম্যাটে সিভি

পাসপোর্ট সাইজের ছবি

ভাষা দক্ষতার সনদ (প্রয়োজনে)

যোগ্যতা

ইউরোপীয় ইউনিয়নের বাইরে যেকোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন

রোমানিয়ার নাগরিক হওয়া যাবে না

বয়সসীমা:

স্নাতক/স্নাতকোত্তর: সর্বোচ্চ ৩৫ বছর

পিএইচডি: সর্বোচ্চ ৪৫ বছর

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত নির্দেশনা অনুসরণ করে আবেদন সম্পন্ন করা যাবে।

Link copied!