প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) 'বুড়িচং ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন' এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফরাজ আহম্মেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সারোয়ার হোসেন রিয়াদ।
বুধবার (১ এপ্রিল) সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য মো. রিয়াজ শাহরিয়ার রিয়াজ, সদ্য সাবেক সভাপতি হাছিবুল ইসলাম সবুজ এবং সাধারণ সম্পাদক খাদিজা আক্তারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল আহমেদ, আবদুল্লাহ আল আসাদ, পলাশ হাসান, রেজাউল করিম সিয়াম, মো. মোজাহিদুল ইসলাম, গাজী ছাব্বির আহাম্মদ, ফাইয়াজ মোজাম্মেল লালন এবং মো. সাইফ হাসান।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সাজিদুর রহমান, মো. রিমেল, মারজানা আক্তার, আমিনুল ইসলাম হৃদয়, সাবিকুন নাহার নাসফি এবং আফরিন উল আলম রিমু।
সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. আশরাফুল ইসলাম ইমন, সুমাইয়া আখন্দ, আয়েশা আক্তার, মো. ফয়সাল, মো. নেয়ামত উল্লাহ এবং মাকসুদা আক্তার সাথী।
এ ছাড়া অর্থ সম্পাদক হিসেবে হাসিন ইশরাক মিরাজ, উপ অর্থ সম্পাদক হিসেবে ফাতেমা ইভা, দপ্তর সম্পাদক মো. রাকিব এবং উপ দপ্তর সম্পাদক আসিফ ফেরদৌস দায়িত্ব পালন করবেন।
প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মামুনুর রশিদ এবং উপ প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন ফারহানা তাসনিম নিহা। ক্রীড়া সম্পাদক হিসেবে শাহরিয়ার এবং উপ ক্রীড়া সম্পাদক হিসেবে আলিফ ভূইয়া দায়িত্ব পালন করবেন।
শিক্ষার্থীকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন প্রিয়ন্তী সাহা, মীর রাব্বি, জান্নাতুল নাঈম সম্পা, রাকিবুল ইসলাম সৈকত, রাকিবুল হাসান এবং সাবিকুন নাহার লাকি। আপ্যায়নবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমন হাসান, জাবের আহম্মেদ, ফাহিমা আক্তার, রাইয়ান আহমেদ ফরহাদ, ইস্রাফিল ভূইয়া এবং জিবরুল হাসান রাতুল।
কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. আলাউদ্দিন হাসান, দিয়া আফরোজ, আরিফুল ইসলাম সাগর, ফাতেমা আক্তার, আমেনা সিদ্দিকা নিপা, রাকিবুল ইসলাম, মো. সাইদুর রহমান, সাবরিনা তাজরিন তিশা এবং মো. আরমান হোসাইন।
উল্লেখ্য, আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।
