বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬

বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

সিভাসু’তে ‘পরীক্ষার নিয়মাবলী’ সংক্রান্ত প্রশিক্ষণ

সিভাসু প্রতিনিধি

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ এএম

ফাইল ফটো

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ‘পরীক্ষার নিয়মাবলী’ সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেলে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ‘Training on Examination Rules for Faculty Members and Undergraduate Students of Faculty of Biotechnology and Genetic Engineering’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের হাটহাজারীস্থ রিসার্চ অ্যান্ড ফার্ম বেইসড ক্যাম্পাসে অবস্থিত বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. খ. নূরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র সহকারী রেজিস্ট্রার ডা. অদিতি দে মৌ।  

প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ।

উল্লেখ্য, সিভাসু’র হাটহাজারীস্থ রিসার্চ অ্যান্ড ফার্ম বেইসড ক্যাম্পাসে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষাকার্যক্রম শুরু হয়।

Link copied!