বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬

বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে এএনএফআরইএল সেক্রেটারির সাক্ষাৎ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ পিএম

ফাইল ফটো

আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ মিশন এর আওতাভুক্ত ‘এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস্ (ANFREL)’ এর সেক্রেটারি জেনারেল জনাব কোরাজোন অনারিও ইগনাশিও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) নোবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের গুরুত্ব তুলে ধরেন। এ সময় উপাচার্য আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে নোবিপ্রবির সাম্প্রতিক সাফল্য সম্পর্কে তাকে অবহিত করেন এবং দুর্নীতি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং নারীর ক্ষমতায়নে সরকারের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। পর্যবেক্ষক কোরাজোন অনারিও ইগনাশিও এ সময় বাংলাদেশের অগ্রযাত্রায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে তার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। পরে কোরাজোন অনারিও ইগনাশিওকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আন্তর্জাতিক এ নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাটির পক্ষ থেকে সারাদেশে মোট ২৮ জন পর্যবেক্ষক নিয়োজিত থাকবেন।

Link copied!