বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬

বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:০৭ এএম

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন

 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মাফরুহী সাত্তার, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) আবু সাঈদ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ড. মোহা. তালিম হোসেন, সার্বক্ষণিক ক্রীড়া কমিটির সভাপতি অধ্যাপক ড. আবেদা সুলতানা, মহিলা ক্লাবের সভানেত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নেছা খন্দকার, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 
উপাচার্য কুচকাওয়াজ পরিদর্শন করেন। প্রতিযোগিতায় ক্রীড়ায় চ্যাম্পিয়ন হয়েছে শ্বেতকপোত হাউজ এবং কুচকাওয়াজ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন হয়েছে নীলোৎপল হাউজ।
Link copied!