শুক্রবার ০৩, এপ্রিল ২০২৬

শুক্রবার ০৩, এপ্রিল ২০২৬ -- : -- --

শীতের ছুটি শেষে মুখরিত গোবিপ্রবি

আব্দুল্লাহ আর রাফি,গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম

ফাইল ফটো

শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে থাকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্যম্পাস। কিন্তু, বিভিন্ন ছুটি গুলোতে গোবিপ্রবিতে চলে আসে নিরবতা এবং শুন্যতা। এবারে শীতকালীন ছুটিতে তেমনই শুন্যতা বিরাজ করছিল পুরো ক্যম্পাসে।খেলার মাঠ,রাস্তাঘাট,চায়ের দোকান সবখানেই চলে এসেছিল জনশুন্যতা। তবে, এই নিস্তব্ধতা দীর্ঘস্থায়ী হয়নি।ছুটি শেষে সকলেই ফিরে এসেছে চিরচেনা প্রাণের ক্যাম্পাসে।

 

বছরের শুরুতেই গত ২রা জানুয়ারী ২০২৬ ইং ক্যালেন্ডারের পাতায় ছুটির ঘন্টা বেজে ওঠে। সকলেই সাজসাজ রবে বাসার উদ্দেশ্য রওয়ানা দেয় এবং ১৭ জানুয়ারি ছুটি শেষে সকলেই ফিরে আসে। 

 

বিশ্ববিদ্যালয়ের, শহীদ হাদি চত্ত্বর, বাঁধন চত্ত্বর, ক্যালিফোর্নিয়া রোড, লেকপাড় এবং নিউমার্কেট সহ পুরো ক্যাম্পাসই এখন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত। গোবিপ্রবি ফিরে পেয়েছে তার প্রানচঞ্চলতা। 

 

এই ছুটি উদযাপন সম্পর্কে জানতে চাইলে আইনবিভাগের শিক্ষার্থী ইয়াসিন আলী নাইস বলেন,"দীর্ঘদিন পরে বাসায় যেয়ে বেশ আনন্দিত ছিলাম।শীতের পিঠাপুলি খাওয়া, ঘোরাফেরা ভালোই হচ্ছিল।তবে, কয়েকদিন পরেই ক্যাম্পাস,ক্লাসরুম,বন্ধু -বান্ধব, আড্ডা এসব মনে মনে করে মন খারাপ হচ্ছিল। তবে, এখন ফিরে এসে দেখছি সকলেই নতুন উদ্যমে সবকিছু শুরু করেছে, তাতে আমিও বেশ স্বাছ্যন্দবোধ করছি।

এ বিষয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান আরও বলেন,"এ বছরের শীতের ছুটি চমৎকারভাবে কাটিয়েছি। ছুটি শেষে আবার নতুন উদ্যমে সকল কার্যক্রম শুরু হয়েছে। ক্যাম্পাসে ফিরে সবকিছুতে যুক্ত হয়ে প্রাণবন্ত লাগছে।"

Link copied!