বৃহস্পতিবার ০২, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ০২, এপ্রিল ২০২৬ -- : -- --

নোবিপ্রবিতে পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস কমিটির ৪১ তম সভা

ফাইল ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস কমিটির ৪১তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ এপ্রিল ২০২৬) উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

সভায় বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, অবকাঠামোগত সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন কৌশল নিয়েও মতবিনিময় করেন উপস্থিত সদস্যরা।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “পরিকল্পিত উন্নয়ন ছাড়া কোনো প্রতিষ্ঠানই টেকসই অগ্রগতি অর্জন করতে পারেনা। সেই জায়গা থেকে এই কমিটি বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন এবং তদারকীর মাধ্যমে বিশ^বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিশ্চিত করছে। নতুন ভবন নির্মাণ, বিদ্যমান অবকাঠামো সংস্কার, আধুনিক সুযোগ সুবিধা সংযোজন সবকিছুই এই কমিটির সুনির্দিষ্ট পরিকল্পনার ফল।”

সভায় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক (অ.দা) ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ. এফ. এম আরিফুর রহমান এবং হিসাব দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইদুর রহমান।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Link copied!