শনিবার ২৮, নভেম্বর ২০২৬

শনিবার ২৮, নভেম্বর ২০২৬ -- : -- --

রাবি ডিবেটিং ফোরামের নতুন প্রধান নির্বাহী সৈকত খান অন্তু

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পিএম

সৈকত খান অন্তু, ছবি: ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং ফোরামের (আরইউডিএফ) ২০২৬–২০২৭ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নির্বাচনে প্রধান নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সৈকত খান অন্তু। এ ছাড়া জ্যেষ্ঠ নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করে ফোরামের প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টা ড. মো. শাহ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবনির্বাচিত জ্যেষ্ঠ নির্বাহী সদস্যরা হলেন মো. নাবাঈদ ইসলাম, সৈয়দ রাহিমুল ইসলাম, জারীন তাসনিম ইমু, নাফিসা যারিন তাসনিম এবং চৌধুরী ইমতিয়াজ নূর রাফিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোরামের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব গঠনের ধারাবাহিকতায় ২৬ নভেম্বর ২০২৬ তারিখে ২০২৬–২০২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের গণতান্ত্রিক চর্চা, যুক্তি, মুক্তচিন্তা ও সুস্থ বিতর্কের পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেছে ফোরাম।

Link copied!