শনিবার ২৮, নভেম্বর ২০২৬

শনিবার ২৮, নভেম্বর ২০২৬ -- : -- --

হার্ট অ্যাটাকে নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী আমিনুল ইসলাম শুভ মারা গেছেন। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

জানা যায়, আমিনুল ইসলাম শুভ আইন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

প্রথম জানাজা আজ বাদ আছর নোয়াখালী চৌমুহনী দক্ষিণ বাজার গোডাউন মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “আমিনুল ইসলাম শুভর অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বিশ্ববিদ্যালয় পরিবারের একজন শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার একজন সদস্যকে হারাল। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

তাঁর মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরাও গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Link copied!