সোমবার ২৩, নভেম্বর ২০২৬

সোমবার ২৩, নভেম্বর ২০২৬ -- : -- --

ব্রুনেইয়ে ১৯ প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, নিয়োগ পাবেন ৩৭০ জন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনেইয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে ৩৭০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। নির্মাণশ্রমিক, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, ড্রাইভারসহ বিভিন্ন পদে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান, পদ ও বেতন

N.M.S Mosharaf Sdn Bhd
-রংমিস্ত্রি: ১ জন
রাজমিস্ত্রি: ৩ জন
নির্মাণশ্রমিক: ৬ জন
বেতন: দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১ হাজার ৯৩২ টাকা)।

H.1 Contractor Sdn Bhd
- সাধারণ শ্রমিক: ৩ জন, দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১ হাজার ৯৩২ টাকা)।
- টেকনিশিয়ান: ২ জন, দৈনিক ২৩ ব্রুনেই ডলার (প্রায় ২ হাজার ২২১ টাকা)।
- ইলেকট্রিশিয়ান: ২ জন, দৈনিক ২২ ব্রুনেই ডলার (প্রায় ২ হাজার ১২৫ টাকা)।

Kafa Jaya Construction
- নির্মাণশ্রমিক: ৩ জন
বেতন: দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১ হাজার ৯৩২ টাকা)।

MCDC Sdn Bhd
- নির্মাণশ্রমিক: ৫ জন
বেতন: দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১ হাজার ৯৩২ টাকা)।

Hungjer Contractor
- সাধারণ শ্রমিক: ২ জন
বেতন: দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১ হাজার ৯৩২ টাকা)।

K-Motors Sdn Bhd
- অটোমোটিভ মেকানিক: ২ জন
বেতন: মাসিক ৬৫০ ব্রুনেই ডলার (প্রায় ৬২ হাজার ৭৭৪ টাকা)।

Daikyo Environment Recycling Sdn Bhd
- জেনারেল লেবার: ২ জন
বেতন: দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১ হাজার ৯৩২ টাকা)।

Bru Spark Technology
- সাধারণ শ্রমিক: ৪ জন
বেতন: দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১ হাজার ৯৩২ টাকা)।

Syarikat Kita Bersatu
- জেনারেল ওয়ার্কার: ১৯ জন
- নির্মাণশ্রমিক: ১৯ জন
বেতন: দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১ হাজার ৯৩২ টাকা)।

HDR Sdn Bhd
- সাধারণ শ্রমিক: ৫০ জন
- প্লাস্টার মিস্ত্রি: ৫ জন
- প্লাম্বার: ৫ জন
বেতন: দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১ হাজার ৯৩২ টাকা)।

Suzana Guru Contractor
- বুরুহ (শ্রমিক): ৩৫ জন
- সাহায্যকারী শ্রমিক: ৫ জন
- রাজমিস্ত্রি: ১০ জন
বেতন: দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১ হাজার ৯৩২ টাকা)।

Celina Enterprise
- নাপিত: ৩ জন
বেতন: দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১ হাজার ৯৩২ টাকা)।

C-Tech Sdn Bhd
- নির্মাণশ্রমিক: ৬ জন
বেতন: দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১ হাজার ৯৩২ টাকা)।

Kontrektor Jusmarliana & Keluarga
- ফোরম্যান: ২ জন
- নির্মাণশ্রমিক: ৬০ জন
- রাজমিস্ত্রি: ১০ জন
- কাঠমিস্ত্রি: ১০ জন
- রংমিস্ত্রি: ৪ জন
- প্লাম্বার: ৪ জন
বেতন: দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১ হাজার ৯৩২ টাকা)।

Damuda Construction
- নির্মাণশ্রমিক: ২৫ জন
বেতন: দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১ হাজার ৯৩২ টাকা)।

Syarikat Siti Binti Mohd Tahir & Anak-Anak
- ফোরম্যান: ১ জন
- রাজমিস্ত্রি: ২ জন
- রংমিস্ত্রি: ২ জন
- টাইলস মিস্ত্রি: ৭ জন
- নির্মাণশ্রমিক: ৮ জন
বেতন: দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১ হাজার ৯৩২ টাকা)।

Roman Sdn Bhd
- সাধারণ শ্রমিক: ১০ জন
বেতন: দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১ হাজার ৯৩২ টাকা)।

W.H Jaya Enterprise
- সাধারণ শ্রমিক: ৫ জন
- মেশিন অপারেটর: ২ জন
বেতন: দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১ হাজার ৯৩২ টাকা)।

Nihal Sdn Bhd
- সাধারণ শ্রমিক: ২০ জন, দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১ হাজার ৯৩২ টাকা)।
- মিস্ত্রি: ৩ জন, দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১ হাজার ৯৩২ টাকা)।
- ড্রাইভার: ৩ জন, মাসিক ৬৫০ ব্রুনেই ডলার (প্রায় ৬২ হাজার ৭৭৪ টাকা)।

চাকরির শর্ত ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্ত কর্মীদের জন্য প্রাথমিকভাবে দুই বছরের শ্রমচুক্তি থাকবে, যা নবায়নযোগ্য। চাকরির অন্যান্য শর্ত হলো-

- প্রতিদিন আট ঘণ্টা কাজ করতে হবে।
- আবাসনের খরচ নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে।
- খাবারের খরচ কর্মীকে নিজ দায়িত্বে বহন করতে হবে।
- যাতায়াতের বিমানভাড়া নিয়োগকর্তা দেবেন।
- ওভারটাইম, চিকিৎসা, বিমা, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা ব্রুনেইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ বোয়েসেলের নির্ধারিত অনলাইন আবেদন লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন শুরু: ২৩ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদন শেষ: ২৭ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।
আবেদন ফি: ১০০ টাকা (সার্ভিস চার্জ প্রযোজ্য)।

সার্ভিস চার্জ
- দক্ষ কর্মীদের জন্য: ৫৮ হাজার ৩৫০ টাকা।
- আধা-দক্ষ ও অদক্ষ কর্মীদের জন্য: ৪৬ হাজার ৮৫০ টাকা।

নিয়োগের বিস্তারিত তথ্য, শর্তাবলি ও আবেদনপ্রক্রিয়া জানতে বোয়েসেলের নির্ধারিত ওয়েবসাইট বা বিজ্ঞপ্তি দেখুন।

Link copied!