প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৪ এএম
‘রেজিস্ট্রেশন সহকারী’ পদে জনবল নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অনলাইনে আবেদন করা যাবে ১৫ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আবেদন ফি বাবদ লাগবে ১১২ টাকা।
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ২৪ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
কর্মস্থল: ঢাকা
বয়স: ২৩ নভেম্বর ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
