সোমবার ১৬, নভেম্বর ২০২৬

সোমবার ১৬, নভেম্বর ২০২৬ -- : -- --

মৌলভীবাজারে তামাক আইন লঙ্ঘনে জরিমানা

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

সংগৃহীত

মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল রোড এলাকায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে দুটি দোকানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনিরা হোসাইনী।

অভিযানে দেখা যায়, একটি দোকানে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিগারেট বিক্রি করা হচ্ছে এবং দোকানে সিগারেটের বিজ্ঞাপন সংবলিত ব্যানার টাঙানো রয়েছে। এসব অনিয়মের দায়ে দুটি দোকানের প্রত্যেকটিকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচার বন্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত দ্রব্য বিক্রয় থেকে বিরত থাকা এবং সংশ্লিষ্ট আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা, তামাকের ব্যবহার নিরুৎসাহিত করা এবং তামাকমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Link copied!