শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাহির মুসান্না
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০১:১০ পিএম
মঙ্গলবার ১৩, অক্টোবর ২০২৬ -- : -- --
ফাইল ফটো
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৈনন্দিন আয়-ব্যয়ের হিসাব, মাসিক বাজেট ও মেসের খরচ ব্যবস্থাপনা সহজ করতে ‘হিসাবী (Hishabi)’ নামে একটি অ্যাপ তৈরি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী তাহসান ফরহাদ অভি।
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য অনেক শিক্ষার্থী পরিবার থেকে দূরে মেসে বা আবাসিক বাসায় থাকেন। প্রতিদিনের খরচ, মাসিক বাজেট, বাজারের হিসাব, মিল ম্যানেজমেন্ট, ধার-দেনা ও ব্যক্তিগত অর্থের হিসাব রাখা তাদের জন্য প্রায়ই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। মাস শেষে কোথায় কত টাকা খরচ হয়েছে, তা হিসাব করে বের করাও অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। শিক্ষার্থীদের এসব বাস্তব সমস্যা বিবেচনায় নিয়েই অ্যাপটি তৈরি করেছেন অভি।
অ্যাপটিতে দৈনন্দিন ও মাসিক খরচের হিসাব সংরক্ষণ, বাজেট ব্যবস্থাপনা, মেস ও মিল ম্যানেজমেন্ট এবং দেনা-পাওনার হিসাব রাখার সুবিধা রয়েছে। পাশাপাশি বাজেট সতর্কবার্তা, পিডিএফ রিপোর্ট তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক খরচ বিশ্লেষণ ও সহকারীর মতো সুবিধাও যুক্ত করা হয়েছে।
বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেসজীবন ও ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার প্রয়োজনকে গুরুত্ব দিয়ে অ্যাপটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের খরচের হিসাব সংরক্ষণের পাশাপাশি ব্যয়ের ধরন বিশ্লেষণ করে বাজেট পরিকল্পনা করতে পারবেন।
একজন বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী হিসেবে নিজের উদ্যোগে অ্যাপটি তৈরি করেছেন তাহসান ফরহাদ অভি। প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ, সুশৃঙ্খল ও পরিকল্পিত করাই তার মূল লক্ষ্য।
অভির প্রত্যাশা, ‘হিসাবী’র মতো শিক্ষার্থীবান্ধব প্রযুক্তিগত উদ্যোগ আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে। একই সঙ্গে তার এ উদ্যোগ তরুণদের নিজেদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবে রূপ দিতে উৎসাহিত করবে।
অ্যাপটি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংকগুলো দেওয়া হলো:
ওয়েব অ্যাপ: https://hishabi-app.web.app/
Android অ্যাপ ডাউনলোড: https://drive.google.com/.../
অ্যাপের ভিডিও: https://www.facebook.com/