প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রহমতুন্নেছা হলের বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে ‘হল সমাপনী’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কর্মজীবনে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ। তাঁরাও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও আবাসিক জীবনে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যৎ পথচলায় কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম-২, প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আরিফুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, আবাসিক শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোছা. ইসমত আরা বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
