বৃহস্পতিবার ০১, অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার ০১, অক্টোবর ২০২৬ -- : -- --

চোরাইকৃত পাঁচটি অটোরিকশাসহ দুইজন গ্রেফতার

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৮ এএম

সংগৃহীত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে চোরাইকৃত পাঁচটি অটোরিকশাসহ দুইজনকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরববাজার এলাকার দেওয়ান মার্কেটের বাইক্কাবিল গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন— শ্রীমঙ্গলের মুসলিমবাগ এলাকার মো. হেলাল মিয়ার ছেলে রিপন মিয়া (১৯) এবং মৌলভীবাজার সদর উপজেলার কালিয়াগাঁও এলাকার সৈয়দ তালেব আলীর ছেলে সৈয়দ মুহিন আলী (৩৭)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই (নিরস্ত্র) মো. আবুল তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গ্যারেজে অভিযান চালান। এ সময় তাদের হেফাজত থেকে একটি ডায়নামিক ব্র্যান্ডের, তিনটি ইউয়ান্ডি ব্র্যান্ডের ও একটি নামবিহীন অটোরিকশাসহ ৪টি অটোরিকশার সামনের গ্লাস, ১০টি অটোরিকশার চাকা, ৪টি জাম্পার ও ৩টি ডিফারেন্সিয়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ছয় লাখ টাকা।

 

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার দুজন পরস্পর যোগসাজশে অটোরিকশা চুরি এবং চোরাইকৃত অটোরিকশা বেচাকেনার সঙ্গে জড়িত।

 

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Link copied!