বৃহস্পতিবার ০১, অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার ০১, অক্টোবর ২০২৬ -- : -- --

টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

টাইমস হায়ার এডুকেশন-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭-এ দেশসেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ২০২৪ ও ২০২৫ সালেও টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয় হয়ে ছিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে এ অর্জনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এতদসঙ্গে জড়িত সকলকে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম অভিনন্দন ও শুভেচ্ছা জানান। 

আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের বিষয়। এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম বৃদ্ধি পেয়েছে। উপাচার্য আশা প্রকাশ করেন, আগামীতে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রশাসন শিক্ষা-গবেষণা সম্প্রসারণ এবং মান বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে গবেষণাখাতে এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশনার ক্ষেত্রে আর্থিক প্রণোদনা বৃদ্ধি করেছে। উপাচার্য বলেন, গবেষণাখাতে প্রণোদনার এ ধারা অব্যাহত থাকবে। 

উল্লেখ্য, বাংলাদেশের মধ্যে তালিকায় ৮০১-১০০০ র‍্যাংকে অ্যালফাবেটিক অনুযায়ী যৌথভাবে শীর্ষে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। আজ ৩০ অক্টোবর, ২০২৬ তারিখে প্রতিষ্ঠানটির অফসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে। টিচিং, রিসার্চ এনভাইরোনমেন্ট, রিসার্চ কোয়ালিটি, ইন্ডাস্ট্রি এবং ইন্টারন্যাশনাল আউটলুক এ পাঁচটি সূচকের ওপর প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। 

Link copied!