প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম
নিরাপদ খাদ্য ও প্রাণিজ আমিষ নিশ্চিত করতে পোল্ট্রি খামারীদের অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধ এবং খাদ্যের গুণগত মান বজায় রাখতে অত্যন্ত সচেতন হওয়ার আহবান জানিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় ব্র্যাক লার্নিং সেন্টার, বরিশালে ওয়ার্ল্ড'স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন, বাংলাদেশ এর উদ্যোগে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রফেসর ড. মো: ইলিয়াস হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: সিরাজুল হক ও সাধারণ সম্পাদক মো: ফয়েজুর রহমান।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বৃহত্তর বরিশাল অঞ্চলের প্রান্তিক খামারীবৃন্দ, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।
