রবিবার ২৭, সেপ্টেম্বর ২০২৬

রবিবার ২৭, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

চাকরিতে ভেরিফকেশনের নামে শিক্ষার্থীর অধিকার হরণ করছে সরকার : ভিপি সাদিক কায়েম

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পিএম

সংগৃহীত

 

অন্তর্বর্তী সরকারের পর, সাত মাসে আবার বিএনপি সরকার বৈষম্য তৈরি করেছে ও শিক্ষার্থীর অধিকার হরণ করছে 

বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

সাদিক কায়েম বলেন, জুলাই অভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়া। কিন্তু সাত মাসে আমরা দেখছি আবারও সেই বৈষম্য তৈরি হচ্ছে। ক্যাম্পাসে ক্যাম্পাসে দখলদারিত্ব, চাঁদাবাজি ও বৈষম্যের রাজনীতি ফিরে এসেছে। ছাত্রদের অধিকার আবারও খর্ব করা হচ্ছে।

 

তিনি বলেন, এই সরকার চাকরিতে শিক্ষার্থীর ভেরিফকেশনের নামে ছাত্রদের হয়রানি করছে। কিন্তু ছাত্ররা কোনো দলের লেজুড়বৃত্তি করতে চায় না। ছাত্র সংসদকে ছাত্রদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে হবে, কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে নয়।

 

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ডাকসু ভিপি বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। শুধু সার্টিফিকেট অর্জন নয়, নিজেকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ক্যারিয়ার গঠনে এখন থেকেই লক্ষ্য ঠিক করতে হবে। মুখস্থবিদ্যা নয়, সৃজনশীলতা ও নৈতিকতা দিয়ে নিজেকে প্রস্তুত করো।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ। এসময় কলেজের শিক্ষক, ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

পরে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা দেন।

 

Link copied!